1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ﴿1﴾
বাংলা: শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
2
ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ ﴿2﴾
বাংলা: যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
3
ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ﴿3﴾
বাংলা: যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
4
مَٰلِكِ يَوْمِ ٱلدِّينِ ﴿4﴾
বাংলা: যিনি বিচার দিনের মালিক।
5
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿5﴾
বাংলা: আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
6
ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ ﴿6﴾
বাংলা: আমাদেরকে সরল পথ দেখাও,
7
صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ ﴿7﴾
বাংলা: সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।