1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًۭا ﴿1﴾
বাংলা: শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,
2
فَٱلْمُورِيَٰتِ قَدْحًۭا ﴿2﴾
বাংলা: অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের
3
فَٱلْمُغِيرَٰتِ صُبْحًۭا ﴿3﴾
বাংলা: অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের
4
فَأَثَرْنَ بِهِۦ نَقْعًۭا ﴿4﴾
বাংলা: ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে
5
فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا ﴿5﴾
বাংলা: অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে-
6
إِنَّ ٱلْإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌۭ ﴿6﴾
বাংলা: নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।
7
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌۭ ﴿7﴾
বাংলা: এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত
8
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ ﴿8﴾
বাংলা: এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।
9
۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ ﴿9﴾
বাংলা: সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে
10
وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ ﴿10﴾
বাংলা: এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?
11
إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍۢ لَّخَبِيرٌۢ ﴿11﴾
বাংলা: সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।