1
أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ ﴿1﴾
বাংলা: প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে,
2
حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ ﴿2﴾
বাংলা: যতক্ষণ না তোমরা কাবরসমূহে উপস্থিত হচ্ছ।
3
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿3﴾
বাংলা: এটা সংগত নয়, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে।
4
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿4﴾
বাংলা: আবার বলি, এটা সংগত নয়, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে।
5
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ ﴿5﴾
বাংলা: সাবধান! তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মোহাচ্ছন্ন হতেনা।
6
لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ ﴿6﴾
বাংলা: তোমরাতো জাহান্নাম দেখবেই।
7
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ ﴿7﴾
বাংলা: আবার বলি, তোমরাতো ওটা দেখবেই চাক্ষুষ প্রত্যয়ে।
8
ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ ﴿8﴾
বাংলা: এরপর অবশ্যই সেদিন তোমরা সুখ সম্পদ সম্বন্ধে জিজ্ঞাসিত হবে।