1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ ﴿1﴾
বাংলা: যখন কিয়ামতের ঘটনা ঘটবে,
2
لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ ﴿2﴾
বাংলা: যার বাস্তবতায় কোন সংশয় নেই।
3
خَافِضَةٌۭ رَّافِعَةٌ ﴿3﴾
বাংলা: এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে।
4
إِذَا رُجَّتِ ٱلْأَرْضُ رَجًّۭا ﴿4﴾
বাংলা: যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী।
5
وَبُسَّتِ ٱلْجِبَالُ بَسًّۭا ﴿5﴾
বাংলা: এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
6
فَكَانَتْ هَبَآءًۭ مُّنۢبَثًّۭا ﴿6﴾
বাংলা: অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা।
7
وَكُنتُمْ أَزْوَٰجًۭا ثَلَٰثَةًۭ ﴿7﴾
বাংলা: এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে।
8
فَأَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ ﴿8﴾
বাংলা: যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা।
9
وَأَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ ﴿9﴾
বাংলা: এবং যারা বামদিকে, কত হতভাগা তারা।
10
وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ ﴿10﴾
বাংলা: অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।
11
أُو۟لَٰٓئِكَ ٱلْمُقَرَّبُونَ ﴿11﴾
বাংলা: তারাই নৈকট্যশীল,
12
فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ ﴿12﴾
বাংলা: অবদানের উদ্যানসমূহে,
13
ثُلَّةٌۭ مِّنَ ٱلْأَوَّلِينَ ﴿13﴾
বাংলা: তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে।
14
وَقَلِيلٌۭ مِّنَ ٱلْءَاخِرِينَ ﴿14﴾
বাংলা: এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে।
15
عَلَىٰ سُرُرٍۢ مَّوْضُونَةٍۢ ﴿15﴾
বাংলা: স্বর্ণ খচিত সিংহাসন।
16
مُّتَّكِـِٔينَ عَلَيْهَا مُتَقَٰبِلِينَ ﴿16﴾
বাংলা: তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে।
17
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌۭ مُّخَلَّدُونَ ﴿17﴾
বাংলা: তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা।
18
بِأَكْوَابٍۢ وَأَبَارِيقَ وَكَأْسٍۢ مِّن مَّعِينٍۢ ﴿18﴾
বাংলা: পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে,
19
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ ﴿19﴾
বাংলা: যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না।
20
وَفَٰكِهَةٍۢ مِّمَّا يَتَخَيَّرُونَ ﴿20﴾
বাংলা: আর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে,
21
وَلَحْمِ طَيْرٍۢ مِّمَّا يَشْتَهُونَ ﴿21﴾
বাংলা: এবং রুচিমত পাখীর মাংস নিয়ে।
বাংলা: তথায় থাকবে আনতনয়না হুরগণ,
23
كَأَمْثَٰلِ ٱللُّؤْلُؤِ ٱلْمَكْنُونِ ﴿23﴾
বাংলা: আবরণে রক্ষিত মোতির ন্যায়,
24
جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ ﴿24﴾
বাংলা: তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ।
25
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًۭا وَلَا تَأْثِيمًا ﴿25﴾
বাংলা: তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না।
26
إِلَّا قِيلًۭا سَلَٰمًۭا سَلَٰمًۭا ﴿26﴾
বাংলা: কিন্তু শুনবে সালাম আর সালাম।
27
وَأَصْحَٰبُ ٱلْيَمِينِ مَآ أَصْحَٰبُ ٱلْيَمِينِ ﴿27﴾
বাংলা: যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান।
28
فِى سِدْرٍۢ مَّخْضُودٍۢ ﴿28﴾
বাংলা: তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে।
29
وَطَلْحٍۢ مَّنضُودٍۢ ﴿29﴾
বাংলা: এবং কাঁদি কাঁদি কলায়,
30
وَظِلٍّۢ مَّمْدُودٍۢ ﴿30﴾
বাংলা: এবং দীর্ঘ ছায়ায়।
31
وَمَآءٍۢ مَّسْكُوبٍۢ ﴿31﴾
বাংলা: এবং প্রবাহিত পানিতে,
32
وَفَٰكِهَةٍۢ كَثِيرَةٍۢ ﴿32﴾
বাংলা: ও প্রচুর ফল-মূলে,
33
لَّا مَقْطُوعَةٍۢ وَلَا مَمْنُوعَةٍۢ ﴿33﴾
বাংলা: যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়,
34
وَفُرُشٍۢ مَّرْفُوعَةٍ ﴿34﴾
বাংলা: আর থাকবে সমুন্নত শয্যায়।
35
إِنَّآ أَنشَأْنَٰهُنَّ إِنشَآءًۭ ﴿35﴾
বাংলা: আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি।
36
فَجَعَلْنَٰهُنَّ أَبْكَارًا ﴿36﴾
বাংলা: অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী।
37
عُرُبًا أَتْرَابًۭا ﴿37﴾
বাংলা: কামিনী, সমবয়স্কা।
38
لِّأَصْحَٰبِ ٱلْيَمِينِ ﴿38﴾
বাংলা: ডান দিকের লোকদের জন্যে।
39
ثُلَّةٌۭ مِّنَ ٱلْأَوَّلِينَ ﴿39﴾
বাংলা: তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
40
وَثُلَّةٌۭ مِّنَ ٱلْءَاخِرِينَ ﴿40﴾
বাংলা: এবং একদল পরবর্তীদের মধ্য থেকে।
41
وَأَصْحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصْحَٰبُ ٱلشِّمَالِ ﴿41﴾
বাংলা: বামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা।
42
فِى سَمُومٍۢ وَحَمِيمٍۢ ﴿42﴾
বাংলা: তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে,
43
وَظِلٍّۢ مِّن يَحْمُومٍۢ ﴿43﴾
বাংলা: এবং ধুম্রকুঞ্জের ছায়ায়।
44
لَّا بَارِدٍۢ وَلَا كَرِيمٍ ﴿44﴾
বাংলা: যা শীতল নয় এবং আরামদায়কও নয়।
45
إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ ﴿45﴾
বাংলা: তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল।
46
وَكَانُوا۟ يُصِرُّونَ عَلَى ٱلْحِنثِ ٱلْعَظِيمِ ﴿46﴾
বাংলা: তারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত।
47
وَكَانُوا۟ يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًۭا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ ﴿47﴾
বাংলা: তারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব?
48
أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ ﴿48﴾
বাংলা: এবং আমাদের পূর্বপুরুষগণও!
49
قُلْ إِنَّ ٱلْأَوَّلِينَ وَٱلْءَاخِرِينَ ﴿49﴾
বাংলা: বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ,
50
لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوْمٍۢ مَّعْلُومٍۢ ﴿50﴾
বাংলা: সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে।
51
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلْمُكَذِّبُونَ ﴿51﴾
বাংলা: অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ।
52
لَءَاكِلُونَ مِن شَجَرٍۢ مِّن زَقُّومٍۢ ﴿52﴾
বাংলা: তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে,
53
فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ ﴿53﴾
বাংলা: অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে,
54
فَشَٰرِبُونَ عَلَيْهِ مِنَ ٱلْحَمِيمِ ﴿54﴾
বাংলা: অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি।
55
فَشَٰرِبُونَ شُرْبَ ٱلْهِيمِ ﴿55﴾
বাংলা: পান করবে পিপাসিত উটের ন্যায়।
56
هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ ٱلدِّينِ ﴿56﴾
বাংলা: কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন।
57
نَحْنُ خَلَقْنَٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ ﴿57﴾
বাংলা: আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না।
58
أَفَرَءَيْتُم مَّا تُمْنُونَ ﴿58﴾
বাংলা: তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে।
59
ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلْخَٰلِقُونَ ﴿59﴾
বাংলা: তোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
60
نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ ٱلْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ ﴿60﴾
বাংলা: আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই।
61
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمْثَٰلَكُمْ وَنُنشِئَكُمْ فِى مَا لَا تَعْلَمُونَ ﴿61﴾
বাংলা: এ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই, যা তোমরা জান না।
62
وَلَقَدْ عَلِمْتُمُ ٱلنَّشْأَةَ ٱلْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ ﴿62﴾
বাংলা: তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না কেন?
63
أَفَرَءَيْتُم مَّا تَحْرُثُونَ ﴿63﴾
বাংলা: তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
64
ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلزَّٰرِعُونَ ﴿64﴾
বাংলা: তোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী ?
65
لَوْ نَشَآءُ لَجَعَلْنَٰهُ حُطَٰمًۭا فَظَلْتُمْ تَفَكَّهُونَ ﴿65﴾
বাংলা: আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট।
66
إِنَّا لَمُغْرَمُونَ ﴿66﴾
বাংলা: বলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম;
67
بَلْ نَحْنُ مَحْرُومُونَ ﴿67﴾
বাংলা: বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম।
68
أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونَ ﴿68﴾
বাংলা: তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
69
ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ ٱلْمُزْنِ أَمْ نَحْنُ ٱلْمُنزِلُونَ ﴿69﴾
বাংলা: তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি?
70
لَوْ نَشَآءُ جَعَلْنَٰهُ أُجَاجًۭا فَلَوْلَا تَشْكُرُونَ ﴿70﴾
বাংলা: আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না?
71
أَفَرَءَيْتُمُ ٱلنَّارَ ٱلَّتِى تُورُونَ ﴿71﴾
বাংলা: তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
72
ءَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَآ أَمْ نَحْنُ ٱلْمُنشِـُٔونَ ﴿72﴾
বাংলা: তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি ?
73
نَحْنُ جَعَلْنَٰهَا تَذْكِرَةًۭ وَمَتَٰعًۭا لِّلْمُقْوِينَ ﴿73﴾
বাংলা: আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী।
74
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ ﴿74﴾
বাংলা: অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।
75
۞ فَلَآ أُقْسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ ﴿75﴾
বাংলা: অতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি,
76
وَإِنَّهُۥ لَقَسَمٌۭ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ ﴿76﴾
বাংলা: নিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে।
77
إِنَّهُۥ لَقُرْءَانٌۭ كَرِيمٌۭ ﴿77﴾
বাংলা: নিশ্চয় এটা সম্মানিত কোরআন,
78
فِى كِتَٰبٍۢ مَّكْنُونٍۢ ﴿78﴾
বাংলা: যা আছে এক গোপন কিতাবে,
79
لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلْمُطَهَّرُونَ ﴿79﴾
বাংলা: যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না।
80
تَنزِيلٌۭ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ ﴿80﴾
বাংলা: এটা বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ।
81
أَفَبِهَٰذَا ٱلْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ ﴿81﴾
বাংলা: তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য পদর্শন করবে?
82
وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ ﴿82﴾
বাংলা: এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে?
83
فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ ﴿83﴾
বাংলা: অতঃপর যখন কারও প্রাণ কন্ঠাগত হয়।
84
وَأَنتُمْ حِينَئِذٍۢ تَنظُرُونَ ﴿84﴾
বাংলা: এবং তোমরা তাকিয়ে থাক,
85
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ ﴿85﴾
বাংলা: তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি; কিন্তু তোমরা দেখ না।
86
فَلَوْلَآ إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ ﴿86﴾
বাংলা: যদি তোমাদের হিসাব-কিতাব না হওয়াই ঠিক হয়,
87
تَرْجِعُونَهَآ إِن كُنتُمْ صَٰدِقِينَ ﴿87﴾
বাংলা: তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও ?
88
فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُقَرَّبِينَ ﴿88﴾
বাংলা: যদি সে নৈকট্যশীলদের একজন হয়;
89
فَرَوْحٌۭ وَرَيْحَانٌۭ وَجَنَّتُ نَعِيمٍۢ ﴿89﴾
বাংলা: তবে তার জন্যে আছে সুখ, উত্তম রিযিক এবং নেয়ামতে ভরা উদ্যান।
90
وَأَمَّآ إِن كَانَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ ﴿90﴾
বাংলা: আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়,
91
فَسَلَٰمٌۭ لَّكَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ ﴿91﴾
বাংলা: তবে তাকে বলা হবেঃ তোমার জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ থেকে সালাম।
92
وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ ﴿92﴾
বাংলা: আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয়,
93
فَنُزُلٌۭ مِّنْ حَمِيمٍۢ ﴿93﴾
বাংলা: তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা।
94
وَتَصْلِيَةُ جَحِيمٍ ﴿94﴾
বাংলা: এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে।
95
إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلْيَقِينِ ﴿95﴾
বাংলা: এটা ধ্রুব সত্য।
96
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ ﴿96﴾
বাংলা: অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।