1
لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَـٰمَةِ ﴿1﴾
বাংলা: আমি শপথ করছি কিয়ামাত দিবসের।
2
وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ ﴿2﴾
বাংলা: আরও শপথ করছি তিরস্কারকারী আত্মার।
3
أَيَحْسَبُ ٱلْإِنسَـٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ ﴿3﴾
বাংলা: মানুষ কি মনে করে যে, আমি তার অস্থিসমূহ একত্র করতে পারবনা?
4
بَلَىٰ قَـٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥ ﴿4﴾
বাংলা: বস্তুতঃ আমি তার অঙ্গুলীর অগ্রভাগ পর্যন্ত পুনঃ বিন্যস্ত করতে সক্ষম।
5
بَلْ يُرِيدُ ٱلْإِنسَـٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ ﴿5﴾
বাংলা: তবুও মানুষ তার সম্মুখে যা আছে তা অস্বীকার করতে চায়;
6
يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَـٰمَةِ ﴿6﴾
বাংলা: সে প্রশ্ন করেঃ কখন কিয়ামাত দিবস আসবে?
7
فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُ ﴿7﴾
বাংলা: যখন চক্ষু স্থির হয়ে যাবে।
বাংলা: এবং চক্ষু হয়ে পড়বে জ্যোতিহীন।
9
وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ ﴿9﴾
বাংলা: যখন সূর্য ও চাঁদকে একত্র করা হবে।
10
يَقُولُ ٱلْإِنسَـٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ ﴿10﴾
বাংলা: সেদিন মানুষ বলবেঃ আজ পালানোর স্থান কোথায়?
11
كَلَّا لَا وَزَرَ ﴿11﴾
বাংলা: না, কোন আশ্রয়স্থল নেই।
12
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ ﴿12﴾
বাংলা: সেদিন ঠাঁই হবে তোমার রবের নিকট।
13
يُنَبَّؤُا۟ ٱلْإِنسَـٰنُ يَوْمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ ﴿13﴾
বাংলা: সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি অগ্রে পাঠিয়েছে এবং কি পশ্চাতে রেখে গেছে।
14
بَلِ ٱلْإِنسَـٰنُ عَلَىٰ نَفْسِهِۦ بَصِيرَةٌ ﴿14﴾
বাংলা: বস্তুতঃ মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত।
15
وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ ﴿15﴾
বাংলা: যদিও সে নানা অজুহাতের অবতারণা করে।
16
لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ ﴿16﴾
বাংলা: তাড়াতাড়ি অহী আয়ত্ত্ব করার জন্য তুমি তোমার জিহবা দ্রুততার সাথে সঞ্চালন করনা।
17
إِنَّ عَلَيْنَا جَمْعَهُۥ وَقُرْءَانَهُۥ ﴿17﴾
বাংলা: ইহা সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই।
18
فَإِذَا قَرَأْنَـٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥ ﴿18﴾
বাংলা: সুতরাং যখন আমি উহা পাঠ করাই তুমি সেই পাঠের অনুসরণ কর।
19
ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ ﴿19﴾
বাংলা: অতঃপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই।
20
كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ ﴿20﴾
বাংলা: না, তোমরা প্রকৃত পক্ষে পার্থিব জীবনকে ভালবাস।
21
وَتَذَرُونَ ٱلْـَٔاخِرَةَ ﴿21﴾
বাংলা: এবং আখিরাতকে উপেক্ষা কর।
22
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ ﴿22﴾
বাংলা: সেদিন কোন কোন মুখমন্ডল উজ্জ্বল হবে।
23
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ ﴿23﴾
বাংলা: তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে।
24
وَوُجُوهٌ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌ ﴿24﴾
বাংলা: কোন কোন মুখমন্ডল হয়ে পড়বে বিবর্ণ।
25
تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ ﴿25﴾
বাংলা: এবং এই আশংকায় যে, এক ধ্বংসকারী বিপর্যয় আসন্ন।
26
كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ ﴿26﴾
বাংলা: যখন প্রাণ কন্ঠাগত হবে।
27
وَقِيلَ مَنْ ۜ رَاقٍ ﴿27﴾
বাংলা: এবং বলা হবেঃ কে তাকে রক্ষা করবে?
28
وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ ﴿28﴾
বাংলা: তখন তার প্রত্যয় হবে যে, উহা বিদায়ক্ষণ।
29
وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ ﴿29﴾
বাংলা: এবং পায়ের সংগে পা জড়িয়ে যাবে।
30
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُ ﴿30﴾
বাংলা: সেদিন তোমার রবের নিকট সমস্ত কিছু প্রত্যানীত হবে।
31
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ ﴿31﴾
বাংলা: সে বিশ্বাস করেনি এবং সালাত আদায় করেনি।
32
وَلَـٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ ﴿32﴾
বাংলা: বরং সে প্রত্যাখ্যান করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল।
33
ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهْلِهِۦ يَتَمَطَّىٰٓ ﴿33﴾
বাংলা: অতঃপর সে তার পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছিল দম্ভভরে।
34
أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ ﴿34﴾
বাংলা: তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ!
35
ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ ﴿35﴾
বাংলা: আবার তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ!
36
أَيَحْسَبُ ٱلْإِنسَـٰنُ أَن يُتْرَكَ سُدًى ﴿36﴾
বাংলা: মানুষ কি মনে করে যে, তাকে নিরর্থক ছেড়ে দেয়া হবে?
37
أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِىٍّ يُمْنَىٰ ﴿37﴾
বাংলা: সে কি স্খলিত শুক্রবিন্দু ছিলনা?
38
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ ﴿38﴾
বাংলা: অতঃপর সে রক্তপিন্ডে পরিণত হয়। তারপর আল্লাহ তাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন।
39
فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ ﴿39﴾
বাংলা: অতঃপর তিনি তা হতে সৃষ্টি করেন যুগল নর ও নারী।
40
أَلَيْسَ ذَٰلِكَ بِقَـٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْـِۧىَ ٱلْمَوْتَىٰ ﴿40﴾
বাংলা: তবুও কি সেই স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করতে সক্ষম নন?