1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًۭا ﴿1﴾
বাংলা: কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,
2
فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًۭا ﴿2﴾
বাংলা: সজোরে প্রবাহিত ঝটিকার শপথ,
3
وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًۭا ﴿3﴾
বাংলা: মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ
4
فَٱلْفَٰرِقَٰتِ فَرْقًۭا ﴿4﴾
বাংলা: মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং
5
فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا ﴿5﴾
বাংলা: ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ-
6
عُذْرًا أَوْ نُذْرًا ﴿6﴾
বাংলা: ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।
7
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌۭ ﴿7﴾
বাংলা: নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে।
8
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ ﴿8﴾
বাংলা: অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে,
9
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ ﴿9﴾
বাংলা: যখন আকাশ ছিদ্রযুক্ত হবে,
10
وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ ﴿10﴾
বাংলা: যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং
11
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ ﴿11﴾
বাংলা: যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে,
12
لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ ﴿12﴾
বাংলা: এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে?
13
لِيَوْمِ ٱلْفَصْلِ ﴿13﴾
বাংলা: বিচার দিবসের জন্য।
14
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ ﴿14﴾
বাংলা: আপনি জানেন বিচার দিবস কি?
15
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿15﴾
বাংলা: সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
16
أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ ﴿16﴾
বাংলা: আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
17
ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْءَاخِرِينَ ﴿17﴾
বাংলা: অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে।
18
كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ ﴿18﴾
বাংলা: অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।
19
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿19﴾
বাংলা: সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
20
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍۢ مَّهِينٍۢ ﴿20﴾
বাংলা: আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?
21
فَجَعَلْنَٰهُ فِى قَرَارٍۢ مَّكِينٍ ﴿21﴾
বাংলা: অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে,
22
إِلَىٰ قَدَرٍۢ مَّعْلُومٍۢ ﴿22﴾
বাংলা: এক নির্দিষ্টকাল পর্যন্ত,
23
فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَٰدِرُونَ ﴿23﴾
বাংলা: অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা?
24
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿24﴾
বাংলা: সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
25
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا ﴿25﴾
বাংলা: আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে,
26
أَحْيَآءًۭ وَأَمْوَٰتًۭا ﴿26﴾
বাংলা: জীবিত ও মৃতদেরকে?
27
وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَٰمِخَٰتٍۢ وَأَسْقَيْنَٰكُم مَّآءًۭ فُرَاتًۭا ﴿27﴾
বাংলা: আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি।
28
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿28﴾
বাংলা: সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
29
ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ﴿29﴾
বাংলা: চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।
30
ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّۢ ذِى ثَلَٰثِ شُعَبٍۢ ﴿30﴾
বাংলা: চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে,
31
لَّا ظَلِيلٍۢ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ ﴿31﴾
বাংলা: যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না।
32
إِنَّهَا تَرْمِى بِشَرَرٍۢ كَٱلْقَصْرِ ﴿32﴾
বাংলা: এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।
33
كَأَنَّهُۥ جِمَٰلَتٌۭ صُفْرٌۭ ﴿33﴾
বাংলা: যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী।
34
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿34﴾
বাংলা: সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
35
هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ ﴿35﴾
বাংলা: এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না।
36
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ ﴿36﴾
বাংলা: এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না।
37
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿37﴾
বাংলা: সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
38
هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ۖ جَمَعْنَٰكُمْ وَٱلْأَوَّلِينَ ﴿38﴾
বাংলা: এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।
39
فَإِن كَانَ لَكُمْ كَيْدٌۭ فَكِيدُونِ ﴿39﴾
বাংলা: অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে।
40
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿40﴾
বাংলা: সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
41
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَٰلٍۢ وَعُيُونٍۢ ﴿41﴾
বাংলা: নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে-
42
وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ ﴿42﴾
বাংলা: এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে।
43
كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ﴿43﴾
বাংলা: বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর।
44
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ ﴿44﴾
বাংলা: এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
45
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿45﴾
বাংলা: সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
46
كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ ﴿46﴾
বাংলা: কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী।
47
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿47﴾
বাংলা: সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
48
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ ﴿48﴾
বাংলা: যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না।
49
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿49﴾
বাংলা: সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
50
فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ ﴿50﴾
বাংলা: এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে?