1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلنَّٰزِعَٰتِ غَرْقًۭا ﴿1﴾
বাংলা: শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে,
2
وَٱلنَّٰشِطَٰتِ نَشْطًۭا ﴿2﴾
বাংলা: শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে;
3
وَٱلسَّٰبِحَٰتِ سَبْحًۭا ﴿3﴾
বাংলা: শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে,
4
فَٱلسَّٰبِقَٰتِ سَبْقًۭا ﴿4﴾
বাংলা: শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং
5
فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًۭا ﴿5﴾
বাংলা: শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে।
6
يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ ﴿6﴾
বাংলা: যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী,
7
تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ ﴿7﴾
বাংলা: অতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী;
8
قُلُوبٌۭ يَوْمَئِذٍۢ وَاجِفَةٌ ﴿8﴾
বাংলা: সেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে।
9
أَبْصَٰرُهَا خَٰشِعَةٌۭ ﴿9﴾
বাংলা: তাদের দৃষ্টি নত হবে।
10
يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ ﴿10﴾
বাংলা: তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই-
11
أَءِذَا كُنَّا عِظَٰمًۭا نَّخِرَةًۭ ﴿11﴾
বাংলা: গলিত অস্থি হয়ে যাওয়ার পরও?
12
قَالُوا۟ تِلْكَ إِذًۭا كَرَّةٌ خَاسِرَةٌۭ ﴿12﴾
বাংলা: তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে!
13
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌۭ وَٰحِدَةٌۭ ﴿13﴾
বাংলা: অতএব, এটা তো কেবল এক মহা-নাদ,
14
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ ﴿14﴾
বাংলা: তখনই তারা ময়দানে আবির্ভূত হবে।
15
هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ﴿15﴾
বাংলা: মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি?
16
إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى ﴿16﴾
বাংলা: যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন,
17
ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ ﴿17﴾
বাংলা: ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে।
18
فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ ﴿18﴾
বাংলা: অতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি?
19
وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ ﴿19﴾
বাংলা: আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর।
20
فَأَرَىٰهُ ٱلْءَايَةَ ٱلْكُبْرَىٰ ﴿20﴾
বাংলা: অতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল।
21
فَكَذَّبَ وَعَصَىٰ ﴿21﴾
বাংলা: কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল।
22
ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ ﴿22﴾
বাংলা: অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল।
23
فَحَشَرَ فَنَادَىٰ ﴿23﴾
বাংলা: সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল,
24
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ ﴿24﴾
বাংলা: এবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা।
25
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْءَاخِرَةِ وَٱلْأُولَىٰٓ ﴿25﴾
বাংলা: অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন।
26
إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةًۭ لِّمَن يَخْشَىٰٓ ﴿26﴾
বাংলা: যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।
27
ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا ﴿27﴾
বাংলা: তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন?
28
رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا ﴿28﴾
বাংলা: তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
29
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا ﴿29﴾
বাংলা: তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন।
30
وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ ﴿30﴾
বাংলা: পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন।
31
أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا ﴿31﴾
বাংলা: তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন,
32
وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا ﴿32﴾
বাংলা: পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,
33
مَتَٰعًۭا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ ﴿33﴾
বাংলা: তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে।
34
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ ﴿34﴾
বাংলা: অতঃপর যখন মহাসংকট এসে যাবে।
35
يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ مَا سَعَىٰ ﴿35﴾
বাংলা: অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে
36
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ ﴿36﴾
বাংলা: এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে,
37
فَأَمَّا مَن طَغَىٰ ﴿37﴾
বাংলা: তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে;
38
وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا ﴿38﴾
বাংলা: এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে,
39
فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ ﴿39﴾
বাংলা: তার ঠিকানা হবে জাহান্নাম।
40
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ ﴿40﴾
বাংলা: পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে,
41
فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ ﴿41﴾
বাংলা: তার ঠিকানা হবে জান্নাত।
42
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا ﴿42﴾
বাংলা: তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে?
43
فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ ﴿43﴾
বাংলা: এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ?
44
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ ﴿44﴾
বাংলা: এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে।
45
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا ﴿45﴾
বাংলা: যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন।
46
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا ﴿46﴾
বাংলা: যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।