1
عَبَسَ وَتَوَلَّىٰٓ ﴿1﴾
বাংলা: সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিলো,
2
أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ ﴿2﴾
বাংলা: যেহেতু তার নিকট এক অন্ধ আগমন করেছিল।
3
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ ﴿3﴾
বাংলা: তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হত,
4
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ ﴿4﴾
বাংলা: অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসতো।
5
أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ ﴿5﴾
বাংলা: পক্ষান্তরে যে পরওয়া করেনা –
6
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ ﴿6﴾
বাংলা: তুমি তার প্রতি মনোযোগ দিয়েছো।
7
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ ﴿7﴾
বাংলা: অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে তোমার কোন দায়িত্ব নেই।
8
وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ ﴿8﴾
বাংলা: অন্যপক্ষ যে তোমার নিকট ছুটে এলো –
বাংলা: তার সেই সশংক চিত্ত –
10
فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ ﴿10﴾
বাংলা: তুমি তাকে অবজ্ঞা করলে!
11
كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌ ﴿11﴾
বাংলা: না, এই আচরণ অনুচিত, এটাতো উপদেশ বাণী;
12
فَمَن شَآءَ ذَكَرَهُۥ ﴿12﴾
বাংলা: যে ইচ্ছা করবে সে ইহা স্মরণ রাখবে,
13
فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ ﴿13﴾
বাংলা: ইহা আছে মর্যাদাময় পত্রসমূহে (লিখিত) –
14
مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭ ﴿14﴾
বাংলা: (এবং) উন্নত পুতঃ –
15
بِأَيْدِى سَفَرَةٍ ﴿15﴾
বাংলা: লেখকদের হাতে (সুরক্ষিত)।
16
كِرَامٍۭ بَرَرَةٍ ﴿16﴾
বাংলা: (ঐ লেখকগণ) মহৎ ও সৎ।
17
قُتِلَ ٱلْإِنسَـٰنُ مَآ أَكْفَرَهُۥ ﴿17﴾
বাংলা: মানুষ ধ্বংস হোক! সে কত অকৃতজ্ঞ!
18
مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ ﴿18﴾
বাংলা: তিনি তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন?
19
مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ ﴿19﴾
বাংলা: শুক্র বিন্দু হতে তিনি তাকে সৃষ্টি করেন, পরে তার পরিমিত বিকাশ সাধন করেন,
20
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ ﴿20﴾
বাংলা: অতঃপর তার জন্য পথ সহজ করে দেন;
21
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ ﴿21﴾
বাংলা: অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কাবরস্থ করেন।
22
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ ﴿22﴾
বাংলা: এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনরুজ্জীবিত করবেন।
23
كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ ﴿23﴾
বাংলা: তিনি তাকে যে আদেশ করেছেন, সেতো তা পালন করেনি।
24
فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ ﴿24﴾
বাংলা: মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক।
25
أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّا ﴿25﴾
বাংলা: আমিই প্রচুর বারি বর্ষণ করি,
26
ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّا ﴿26﴾
বাংলা: অতঃপর আমি ভূমিকে প্রকৃষ্ট রূপে বিদীর্ণ করি;
27
فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّا ﴿27﴾
বাংলা: এবং ওতে আমি উৎপন্ন করি শস্য;
28
وَعِنَبًا وَقَضْبًا ﴿28﴾
বাংলা: দ্রাক্ষা, শাক-সবজি,
29
وَزَيْتُونًا وَنَخْلًا ﴿29﴾
বাংলা: যাইতূন, খেজুর,
30
وَحَدَآئِقَ غُلْبًا ﴿30﴾
বাংলা: বহু বৃক্ষবিশিষ্ট উদ্যান,
31
وَفَـٰكِهَةً وَأَبًّا ﴿31﴾
বাংলা: ফল এবং গবাদির খাদ্য,
32
مَّتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ ﴿32﴾
বাংলা: এটা তোমাদের ও তোমাদের পশুগুলির ভোগের জন্য।
33
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ ﴿33﴾
বাংলা: যখন ঐ ধ্বংস ধ্বনি এসে পড়বে;
34
يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ ﴿34﴾
বাংলা: সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই হতে,
35
وَأُمِّهِۦ وَأَبِيهِ ﴿35﴾
বাংলা: এবং তার মাতা, তার পিতা,
36
وَصَـٰحِبَتِهِۦ وَبَنِيهِ ﴿36﴾
বাংলা: তার স্ত্রী ও তার সন্তান হতে,
37
لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ ﴿37﴾
বাংলা: সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে।
38
وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ ﴿38﴾
বাংলা: সেদিন বহু মুখমন্ডল হবে দীপ্তিমান;
39
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ﴿39﴾
বাংলা: সহাস্য ও প্রফুল্ল।
40
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ ﴿40﴾
বাংলা: এবং অনেক মুখমন্ডল হবে সেদিন ধূলি ধূসরিত,
41
تَرْهَقُهَا قَتَرَةٌ ﴿41﴾
বাংলা: সেগুলিকে আচ্ছন্ন করবে কালিমা।
42
أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ ﴿42﴾
বাংলা: তারাই কাফির ও পাপাচারী।