1
إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ ﴿1﴾
বাংলা: সূর্য যখন নিস্প্রভ হবে,
2
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ ﴿2﴾
বাংলা: যখন নক্ষত্ররাজি খসে পড়বে,
3
وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ ﴿3﴾
বাংলা: পর্বতসমূহকে যখন চলমান করা হবে,
4
وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ ﴿4﴾
বাংলা: যখন পূর্ণ-গর্ভা উষ্ট্রী উপেক্ষিত হবে,
5
وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ ﴿5﴾
বাংলা: যখন বন্য পশুগুলি একত্রীকৃত হবে;
6
وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ ﴿6﴾
বাংলা: এবং সমুদ্রগুলিকে যখন উদ্বেলিত করা হবে;
7
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ ﴿7﴾
বাংলা: দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হবে,
8
وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ ﴿8﴾
বাংলা: যখন জীবন্ত প্রোথিতা কন্যাকে জিজ্ঞেস করা হবে –
9
بِأَىِّ ذَنۢبٍ قُتِلَتْ ﴿9﴾
বাংলা: কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল?
10
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ ﴿10﴾
বাংলা: যখন ‘আমলনামা উন্মোচিত হবে,
11
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ ﴿11﴾
বাংলা: যখন আকাশের আবরণ অপসারিত হবে,
12
وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ ﴿12﴾
বাংলা: জাহান্নামের আগুন যখন উদ্দীপিত করা হবে,
13
وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ ﴿13﴾
বাংলা: এবং জান্নাত যখন নিকটর্বতী করা হবে,
14
عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْ ﴿14﴾
বাংলা: তখন প্রত্যেক ব্যক্তিই জানবে সে কি নিয়ে এসেছে।
15
فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ ﴿15﴾
বাংলা: কিন্তু না, আমি প্রত্যাবর্তনকারী তারকাপুঞ্জের শপথ করছি!
16
ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ ﴿16﴾
বাংলা: যা গতিশীল ও স্থিতিবান;
17
وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ ﴿17﴾
বাংলা: শপথ রাতের যখন ওর আবির্ভাব হয়,
18
وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ ﴿18﴾
বাংলা: আর উষার যখন ওর আবির্ভাব হয়,
19
إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ ﴿19﴾
বাংলা: নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তাবহের আনীত বাণী।
20
ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍ ﴿20﴾
বাংলা: যে সামর্থশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন,
21
مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ ﴿21﴾
বাংলা: যাকে সেখানে মান্য করা হয় এবং যে বিশ্বাসভাজন।
22
وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ ﴿22﴾
বাংলা: এবং তোমাদের সহচর উন্মাদ নয়,
23
وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ ﴿23﴾
বাংলা: সেতো তাকে স্পষ্ট দিগন্তে অবলোকন করেছে।
24
وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍ ﴿24﴾
বাংলা: সে অদৃশ্য বিষয় সম্পর্কে বর্ণনা করতে কার্পন্য করেনা।
25
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَـٰنٍ رَّجِيمٍ ﴿25﴾
বাংলা: এবং ইহা অভিশপ্ত শাইতানের বাক্য নয়।
26
فَأَيْنَ تَذْهَبُونَ ﴿26﴾
বাংলা: সুতরাং তোমরা কোথায় চলেছ?
27
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَـٰلَمِينَ ﴿27﴾
বাংলা: এটাতো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ –
28
لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ ﴿28﴾
বাংলা: তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য।
29
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَـٰلَمِينَ ﴿29﴾
বাংলা: তোমরা ইচ্ছা করবেনা, যদি জগতসমূহের রাব্ব আল্লাহ ইচ্ছা না করেন।