1
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ ﴿1﴾
বাংলা: আকাশ যখন বিদীর্ণ হবে,
2
وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ ﴿2﴾
বাংলা: যখন নক্ষত্রমন্ডলী বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে,
3
وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ ﴿3﴾
বাংলা: যখন সমুদ্র উদ্বেলিত হবে,
4
وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ ﴿4﴾
বাংলা: এবং যখন কাবরসমূহ সমুত্থিত হবে;
5
عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ ﴿5﴾
বাংলা: যখন প্রত্যেকে যা পূর্বে প্রেরণ করেছে এবং পশ্চাতে পরিত্যাগ করেছে তা পরিজ্ঞাত হবে।
6
يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ ﴿6﴾
বাংলা: হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রাব্ব (আল্লাহ) হতে প্রতারিত করল?
7
ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ ﴿7﴾
বাংলা: যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং অতঃপর সুবিন্যস্ত করেছেন,
8
فِىٓ أَىِّ صُورَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ ﴿8﴾
বাংলা: যে আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে গঠন করেছেন।
9
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ ﴿9﴾
বাংলা: না, কখনই না, তোমরাতো শেষ বিচারকে অস্বীকার করে থাকো;
10
وَإِنَّ عَلَيْكُمْ لَحَـٰفِظِينَ ﴿10﴾
বাংলা: অবশ্যই রয়েছে তোমাদের উপর সংরক্ষকগণ;
11
كِرَامًا كَـٰتِبِينَ ﴿11﴾
বাংলা: সম্মানিত লেখকবর্গ;
12
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ ﴿12﴾
বাংলা: তারা অবগত হয় যা তোমরা কর।
13
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ ﴿13﴾
বাংলা: পুণ্যবানগণতো থাকবে পরম সুখ সম্পদে;
14
وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍ ﴿14﴾
বাংলা: এবং দুস্কর্মকারীরা থাকবে জাহান্নামে;
15
يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ ﴿15﴾
বাংলা: তারা কর্মফল দিনে তাতে প্রবিষ্ট হবে;
16
وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ ﴿16﴾
বাংলা: তারা ওটা হতে অন্তর্হিত হতে পারবেনা।
17
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ ﴿17﴾
বাংলা: কর্মফল দিন কি তা কি তুমি জান?
18
ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ ﴿18﴾
বাংলা: আবার বলিঃ কর্মফল দিন কি তা কি তুমি অবগত আছ?
19
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْـًٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ ﴿19﴾
বাংলা: সেদিন একের অপরের জন্য কিছু করার সামর্থ্য থাকবেনা; এবং সেদিন সমস্ত কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর।