1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَيْلٌۭ لِّلْمُطَفِّفِينَ ﴿1﴾
বাংলা: যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ,
2
ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ ﴿2﴾
বাংলা: যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়
3
وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ ﴿3﴾
বাংলা: এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।
4
أَلَا يَظُنُّ أُو۟لَٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ ﴿4﴾
বাংলা: তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।
6
يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَٰلَمِينَ ﴿6﴾
বাংলা: যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।
7
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍۢ ﴿7﴾
বাংলা: এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে।
8
وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌۭ ﴿8﴾
বাংলা: আপনি জানেন, সিজ্জীন কি?
9
كِتَٰبٌۭ مَّرْقُومٌۭ ﴿9﴾
বাংলা: এটা লিপিবদ্ধ খাতা।
10
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿10﴾
বাংলা: সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের,
11
ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ ﴿11﴾
বাংলা: যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে।
12
وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ ﴿12﴾
বাংলা: প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে।
13
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ ﴿13﴾
বাংলা: তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা।
14
كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ ﴿14﴾
বাংলা: কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে।
15
كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍۢ لَّمَحْجُوبُونَ ﴿15﴾
বাংলা: কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে।
16
ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ ﴿16﴾
বাংলা: অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে।
17
ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ﴿17﴾
বাংলা: এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।
18
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ ﴿18﴾
বাংলা: কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।
19
وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ ﴿19﴾
বাংলা: আপনি জানেন ইল্লিয়্যীন কি?
20
كِتَٰبٌۭ مَّرْقُومٌۭ ﴿20﴾
বাংলা: এটা লিপিবদ্ধ খাতা।
21
يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ ﴿21﴾
বাংলা: আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে।
22
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ ﴿22﴾
বাংলা: নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে,
23
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ ﴿23﴾
বাংলা: সিংহাসনে বসে অবলোকন করবে।
24
تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ ﴿24﴾
বাংলা: আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।
25
يُسْقَوْنَ مِن رَّحِيقٍۢ مَّخْتُومٍ ﴿25﴾
বাংলা: তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে।
26
خِتَٰمُهُۥ مِسْكٌۭ ۚ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَٰفِسُونَ ﴿26﴾
বাংলা: তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।
27
وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ ﴿27﴾
বাংলা: তার মিশ্রণ হবে তসনীমের পানি।
28
عَيْنًۭا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ ﴿28﴾
বাংলা: এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ।
29
إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ ﴿29﴾
বাংলা: যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।
30
وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ ﴿30﴾
বাংলা: এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।
31
وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ ﴿31﴾
বাংলা: তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত।
32
وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ ﴿32﴾
বাংলা: আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত।
33
وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَٰفِظِينَ ﴿33﴾
বাংলা: অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি।
34
فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ ﴿34﴾
বাংলা: আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে।
35
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ ﴿35﴾
বাংলা: সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে,
36
هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ ﴿36﴾
বাংলা: কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো?