1
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْبُرُوجِ ﴿1﴾
বাংলা: শপথ রাশিচক্র সমন্বিত আকাশের,
2
وَٱلْيَوْمِ ٱلْمَوْعُودِ ﴿2﴾
বাংলা: এবং প্রতিশ্রুত দিনের,
3
وَشَاهِدٍ وَمَشْهُودٍ ﴿3﴾
বাংলা: শপথ দ্রষ্টা ও দৃষ্টের।
4
قُتِلَ أَصْحَـٰبُ ٱلْأُخْدُودِ ﴿4﴾
বাংলা: ধ্বংস হয়েছিল কুন্ডের অধিপতিরা –
5
ٱلنَّارِ ذَاتِ ٱلْوَقُودِ ﴿5﴾
বাংলা: ইন্ধনপূর্ণ যে কুন্ডে ছিল অগ্নি।
6
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ ﴿6﴾
বাংলা: যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল;
7
وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِٱلْمُؤْمِنِينَ شُهُودٌ ﴿7﴾
বাংলা: এবং তারা মু’মিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করছিল।
8
وَمَا نَقَمُوا۟ مِنْهُمْ إِلَّآ أَن يُؤْمِنُوا۟ بِٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ ﴿8﴾
বাংলা: তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণে যে, তারা সেই মহিমাময় পরাক্রান্ত প্রশংসাভাজন আল্লাহর প্রতি ঈমান এনেছিল।
9
ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌ ﴿9﴾
বাংলা: আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব যাঁর, আর আল্লাহ সর্ব বিষয়ে দ্রষ্টা।
10
إِنَّ ٱلَّذِينَ فَتَنُوا۟ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ ثُمَّ لَمْ يَتُوبُوا۟ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِ ﴿10﴾
বাংলা: যারা বিশ্বাসী নর নারীকে বিপদাপন্ন করেছে এবং পরে তাওবাহ করেনি, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি ও দহন যন্ত্রণা (নির্ধারিত) রয়েছে।
11
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمْ جَنَّـٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْكَبِيرُ ﴿11﴾
বাংলা: যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্যই আছে জান্নাত, যার নিম্নে স্রোতস্বিনী প্রবাহিত; এটাই সুমহান, সফলকাম।
12
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ ﴿12﴾
বাংলা: তোমার রবের শাস্তি বড়ই কঠিন।
13
إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ ﴿13﴾
বাংলা: তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান,
14
وَهُوَ ٱلْغَفُورُ ٱلْوَدُودُ ﴿14﴾
বাংলা: এবং তিনি ক্ষমাশীল, প্রেমময়,
15
ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ ﴿15﴾
বাংলা: আরশের অধিপতি মহিমময়,
16
فَعَّالٌ لِّمَا يُرِيدُ ﴿16﴾
বাংলা: তিনি যা ইচ্ছা করেন তা’ই করে থাকেন,
17
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْجُنُودِ ﴿17﴾
বাংলা: তোমার নিকট কি পৌঁছেছে সৈন্য বাহিনীর বৃত্তান্ত –
18
فِرْعَوْنَ وَثَمُودَ ﴿18﴾
বাংলা: ফির‘আউন ও ছামূদের?
19
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى تَكْذِيبٍ ﴿19﴾
বাংলা: তবু কাফিরেরা মিথ্যা আরোপ করায় রত,
20
وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطٌۢ ﴿20﴾
বাংলা: এবং আল্লাহ তাদের পরিবেষ্টন করে রয়েছেন।
21
بَلْ هُوَ قُرْءَانٌ مَّجِيدٌ ﴿21﴾
বাংলা: এটা কুরআন,
22
فِى لَوْحٍ مَّحْفُوظٍۭ ﴿22﴾
বাংলা: সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।