1
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ ﴿1﴾
বাংলা: শপথ আকাশের এবং রাতে যা আবির্ভূত হয় তার;
2
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ ﴿2﴾
বাংলা: তুমি কী জান রাতে যা আবির্ভূত হয় তা কি?
3
ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ ﴿3﴾
বাংলা: ওটা দীপ্তিমান নক্ষত্র!
4
إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ ﴿4﴾
বাংলা: প্রত্যেক জীবের উপরই সংরক্ষক রয়েছে।
5
فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ مِمَّ خُلِقَ ﴿5﴾
বাংলা: সুতরাং মানুষের চিন্তা করা উচিত যে, তাকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে।
6
خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ ﴿6﴾
বাংলা: তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি হতে,
7
يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ ﴿7﴾
বাংলা: এটা নির্গত হয় পৃষ্ঠদেশ ও পঞ্জরাস্থির মধ্য হতে।
8
إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌ ﴿8﴾
বাংলা: নিশ্চয়ই তিনি তার পুনরাবর্তনে ক্ষমতাবান।
9
يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ ﴿9﴾
বাংলা: যেদিন গোপন বিষয়সমূহ পরীক্ষা করা হবে –
10
فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ ﴿10﴾
বাংলা: সেদিন তার কোন ক্ষমতা থাকবেনা এবং সাহায্যকারীও না।
11
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ ﴿11﴾
বাংলা: শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি,
12
وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ ﴿12﴾
বাংলা: এবং শপথ যমীনের যা বিদীর্ণ হয়,
13
إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌ ﴿13﴾
বাংলা: নিশ্চয়ই ইহা (আল কুরআন) মীমাংসাকারী বাণী,
14
وَمَا هُوَ بِٱلْهَزْلِ ﴿14﴾
বাংলা: এবং এটা নিরর্থক নয়।
15
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا ﴿15﴾
বাংলা: তারা ভীষণ ষড়যন্ত্র করে,
16
وَأَكِيدُ كَيْدًا ﴿16﴾
বাংলা: আর আমিও ভীষণ কৌশল করি।
17
فَمَهِّلِ ٱلْكَـٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا ﴿17﴾
বাংলা: অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য।