1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى ﴿1﴾
বাংলা: আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন
2
ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ ﴿2﴾
বাংলা: যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
3
وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ ﴿3﴾
বাংলা: এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন
4
وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ ﴿4﴾
বাংলা: এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,
5
فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ ﴿5﴾
বাংলা: অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।
6
سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ ﴿6﴾
বাংলা: আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না
7
إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ ﴿7﴾
বাংলা: আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।
8
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ ﴿8﴾
বাংলা: আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।
9
فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ ﴿9﴾
বাংলা: উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,
10
سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ ﴿10﴾
বাংলা: যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,
11
وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى ﴿11﴾
বাংলা: আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,
12
ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ ﴿12﴾
বাংলা: সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।
13
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ ﴿13﴾
বাংলা: অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।
14
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ ﴿14﴾
বাংলা: নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়
15
وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ ﴿15﴾
বাংলা: এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।
16
بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا ﴿16﴾
বাংলা: বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,
17
وَٱلْءَاخِرَةُ خَيْرٌۭ وَأَبْقَىٰٓ ﴿17﴾
বাংলা: অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।
18
إِنَّ هَٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ ﴿18﴾
বাংলা: এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;
19
صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ ﴿19﴾
বাংলা: ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।