1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَٰشِيَةِ ﴿1﴾
বাংলা: আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?
2
وُجُوهٌۭ يَوْمَئِذٍ خَٰشِعَةٌ ﴿2﴾
বাংলা: অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,
3
عَامِلَةٌۭ نَّاصِبَةٌۭ ﴿3﴾
বাংলা: ক্লিষ্ট, ক্লান্ত।
4
تَصْلَىٰ نَارًا حَامِيَةًۭ ﴿4﴾
বাংলা: তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।
5
تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍۢ ﴿5﴾
বাংলা: তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।
6
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍۢ ﴿6﴾
বাংলা: কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।
7
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍۢ ﴿7﴾
বাংলা: এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।
8
وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاعِمَةٌۭ ﴿8﴾
বাংলা: অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,
9
لِّسَعْيِهَا رَاضِيَةٌۭ ﴿9﴾
বাংলা: তাদের কর্মের কারণে সন্তুষ্ট।
10
فِى جَنَّةٍ عَالِيَةٍۢ ﴿10﴾
বাংলা: তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।
11
لَّا تَسْمَعُ فِيهَا لَٰغِيَةًۭ ﴿11﴾
বাংলা: তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।
12
فِيهَا عَيْنٌۭ جَارِيَةٌۭ ﴿12﴾
বাংলা: তথায় থাকবে প্রবাহিত ঝরণা।
13
فِيهَا سُرُرٌۭ مَّرْفُوعَةٌۭ ﴿13﴾
বাংলা: তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।
14
وَأَكْوَابٌۭ مَّوْضُوعَةٌۭ ﴿14﴾
বাংলা: এবং সংরক্ষিত পানপাত্র
15
وَنَمَارِقُ مَصْفُوفَةٌۭ ﴿15﴾
বাংলা: এবং সারি সারি গালিচা
16
وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ ﴿16﴾
বাংলা: এবং বিস্তৃত বিছানো কার্পেট।
17
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ ﴿17﴾
বাংলা: তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?
18
وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ ﴿18﴾
বাংলা: এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?
19
وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ ﴿19﴾
বাংলা: এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?
20
وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ ﴿20﴾
বাংলা: এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?
21
فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌۭ ﴿21﴾
বাংলা: অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,
22
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ ﴿22﴾
বাংলা: আপনি তাদের শাসক নন,
23
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ﴿23﴾
বাংলা: কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,
24
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ ﴿24﴾
বাংলা: আল্লাহ তাকে মহা আযাব দেবেন।
25
إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ ﴿25﴾
বাংলা: নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,
26
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم ﴿26﴾
বাংলা: অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।