1
وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا ﴿1﴾
বাংলা: শপথ সূর্যের যখন সে আচ্ছন্ন করে,
2
وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا ﴿2﴾
বাংলা: শপথ চন্দ্রের যখন ওটা সূর্যের পর আবির্ভুত হয়।
3
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا ﴿3﴾
বাংলা: শপথ দিনের, যখন ওটা ওকে প্রকাশ করে।
4
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا ﴿4﴾
বাংলা: শপথ রাতের, যখন ওটা ওকে আচ্ছাদিত করে।
5
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا ﴿5﴾
বাংলা: শপথ আকাশের এবং যিনি ওটা নির্মাণ করেছেন তাঁর।
6
وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا ﴿6﴾
বাংলা: শপথ পৃথিবীর এবং যিনি ওকে বিস্তৃত করেছেন তাঁর।
7
وَنَفْسٍ وَمَا سَوَّىٰهَا ﴿7﴾
বাংলা: শপথ মানুষের এবং তাঁর, যিনি তাকে সুঠাম করেছেন।
8
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا ﴿8﴾
বাংলা: অতঃপর তাকে তার অসৎ কাজ ও তার সৎ কার্জের জ্ঞান দান করেছেন,
9
قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا ﴿9﴾
বাংলা: সে’ই সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে।
10
وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا ﴿10﴾
বাংলা: এবং সে’ই ব্যর্থ মনোরথ হবে যে নিজেকে কলুষাচ্ছন্ন করবে।
11
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ ﴿11﴾
বাংলা: ছামূদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করল,
12
إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا ﴿12﴾
বাংলা: সুতরাং তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য সে যখন তৎপর হয়ে উঠল –
13
فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَـٰهَا ﴿13﴾
বাংলা: তখন আল্লাহর রাসূল তাদেরকে বললঃ আল্লাহর উষ্ট্রী ও, ওকে পানি পান করানোর বিষয়ে সাবধান হও,
14
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا ﴿14﴾
বাংলা: কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল, অতঃপর ঐ উষ্ট্রিকে কেটে ফেলল। সুতরাং তাদের পাপের জন্য তাদের রাব্ব তাদেরকে সমূলে ধ্বংস করলেন, অতঃপর তাদেরকে ভূমিসাৎ করে ফেললেন,
15
وَلَا يَخَافُ عُقْبَـٰهَا ﴿15﴾
বাংলা: আর তিনি ওর পরিণামকে ভয় করলেন না।