1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ ﴿1﴾
বাংলা: শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,
2
وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ﴿2﴾
বাংলা: শপথ দিনের, যখন সে আলোকিত হয়
3
وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ ﴿3﴾
বাংলা: এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,
4
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ ﴿4﴾
বাংলা: নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।
5
فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ ﴿5﴾
বাংলা: অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়,
6
وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ ﴿6﴾
বাংলা: এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,
7
فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ ﴿7﴾
বাংলা: আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
8
وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ ﴿8﴾
বাংলা: আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়
9
وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ ﴿9﴾
বাংলা: এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,
10
فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ ﴿10﴾
বাংলা: আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
11
وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ ﴿11﴾
বাংলা: যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।
12
إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ ﴿12﴾
বাংলা: আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।
13
وَإِنَّ لَنَا لَلْءَاخِرَةَ وَٱلْأُولَىٰ ﴿13﴾
বাংলা: আর আমি মালিক ইহকালের ও পরকালের।
14
فَأَنذَرْتُكُمْ نَارًۭا تَلَظَّىٰ ﴿14﴾
বাংলা: অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।
15
لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى ﴿15﴾
বাংলা: এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,
16
ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ ﴿16﴾
বাংলা: যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
17
وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى ﴿17﴾
বাংলা: এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,
18
ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ ﴿18﴾
বাংলা: যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।
19
وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍۢ تُجْزَىٰٓ ﴿19﴾
বাংলা: এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।
20
إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ ﴿20﴾
বাংলা: তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।
21
وَلَسَوْفَ يَرْضَىٰ ﴿21﴾
বাংলা: সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।