2
وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ ﴿2﴾
বাংলা: শপথ রাতের যখন ওটা সমাচ্ছন্ন করে ফেলে;
3
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ﴿3﴾
বাংলা: তোমার রাব্ব তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপও হননি।
4
وَلَلْـَٔاخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ ﴿4﴾
বাংলা: তোমার জন্য পরবর্তী সময়তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয় বা কল্যাণকর।
5
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ ﴿5﴾
বাংলা: অচিরেই তোমার রাব্ব তোমাকে এরূপ দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হবে।
6
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَـَٔاوَىٰ ﴿6﴾
বাংলা: তিনি কি তোমাকে পিতৃহীন অবস্থায় পাননি, অতঃপর তোমাকে আশ্রয় দান করেননি?
7
وَوَجَدَكَ ضَآلًّا فَهَدَىٰ ﴿7﴾
বাংলা: তিনি তোমাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন।
8
وَوَجَدَكَ عَآئِلًا فَأَغْنَىٰ ﴿8﴾
বাংলা: তিনি তোমাকে পেলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাবমুক্ত করলেন।
9
فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ ﴿9﴾
বাংলা: অতএব তুমি পিতৃহীনের প্রতি কঠোর হয়োনা,
10
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ ﴿10﴾
বাংলা: আর সওয়ালকারীকে ভৎর্সনা করনা।
11
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ﴿11﴾
বাংলা: তুমি তোমার রবের অনুগ্রহের কথা ব্যক্ত করতে থাকো।