1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ ﴿1﴾
বাংলা: পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
2
خَلَقَ ٱلْإِنسَٰنَ مِنْ عَلَقٍ ﴿2﴾
বাংলা: সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
3
ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ ﴿3﴾
বাংলা: পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
4
ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ ﴿4﴾
বাংলা: যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
5
عَلَّمَ ٱلْإِنسَٰنَ مَا لَمْ يَعْلَمْ ﴿5﴾
বাংলা: শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
6
كَلَّآ إِنَّ ٱلْإِنسَٰنَ لَيَطْغَىٰٓ ﴿6﴾
বাংলা: সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
7
أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ ﴿7﴾
বাংলা: এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
8
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ ﴿8﴾
বাংলা: নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।
9
أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ ﴿9﴾
বাংলা: আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
10
عَبْدًا إِذَا صَلَّىٰٓ ﴿10﴾
বাংলা: এক বান্দাকে যখন সে নামায পড়ে?
11
أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ ﴿11﴾
বাংলা: আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
12
أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ ﴿12﴾
বাংলা: অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
13
أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ ﴿13﴾
বাংলা: আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
14
أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ ﴿14﴾
বাংলা: সে কি জানে না যে, আল্লাহ দেখেন?
15
كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ ﴿15﴾
বাংলা: কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-
16
نَاصِيَةٍۢ كَٰذِبَةٍ خَاطِئَةٍۢ ﴿16﴾
বাংলা: মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
17
فَلْيَدْعُ نَادِيَهُۥ ﴿17﴾
বাংলা: অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
18
سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ ﴿18﴾
বাংলা: আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
19
كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩ ﴿19﴾
বাংলা: কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।